ব্রাউজারের সার্চবারে পিপীলিকা সার্চ যুক্ত করুন
বাংলাদেশে তৈরি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রিসার্চ প্রজেক্ট সার্চ ইঞ্জিন, পিপীলিকা জন্য একটি ওপেনসার্চ প্লাগ-ইন তৈরি হয়েছে। ফলে আপনার ব্রাউজারের সার্চবার থেকেই পিপীলিকায় সরাসরি সার্চ করতে পারবেন – যেমনটি গুগল, ইয়াহু বা বিং-এ করতে পারেন। প্লাগ-ইনটি আনঅফিসিয়ালভাবে ভাবে হয়েছে।
ইন্সটল করা
১। প্রথমে pipilika.adhikary.net ঠিকানায় প্রবেশ করুন।
২। স্ক্রীনে দেখানো পদ্ধতি অনুযায়ী ফায়ারফক্সে ইন্সটল করে নিন।(ইন্টারনেট এক্সপ্লোরারেও একই পদ্ধতি কাজ করবে)
৩। ইন্সটল সম্পন্ন হলে ব্রাউজারের সার্চবার থেকেই পিপীলিকা ব্যবহার করতে পারবেন।
পুরনো সার্চ ইঞ্জিন ফিরিয়ে আনা
পিপীলিকা একটি একেবারে নতুন রিসার্চ প্রজেক্ট, নিজেদের তৈরি স্পাইডারে চলা সার্চ-ইঞ্জিন। যদি আপনার পিপীলিকা ভালো না লাগে অথবা গুগল কিংবা অন্য কোন বিল্ট-ইন সার্চ ইঞ্জিনে ফেরত যেতে চান, তবে লিংকে উল্লেখিত দ্বিতীয় ধাপের ন্যায় সার্চ বক্সে বাম পাশের আইকনের উপর ক্লিক করে পছন্দের সার্চ ইঞ্জিন নির্বাচন করতে পারবেন।
সোর্সকোড ও কন্ট্রিবিউশন
প্রজেক্টটি সম্পূর্ণ ওপেনসোর্স এবং GNU General Public License v2 এর অধীনে লাইসেন্সকৃত। সোর্সকোড পাওয়া যাবে গিটহাবে। প্রজেক্টটি মূলত আমি (অনিরুদ্ধ অধিকারী) শুরু করলেও আপনারা যা কেউ সাহায্য করতে পারবেন। এটি কোনভাবেই পিপীলিকার সাথে “অফিসিয়াল”ভাবে যুক্ত নয়, কোন কারণেই পিপীলিকা প্রজেক্টের কেউ দায়ী থাকবে না।
