← blog

লিনাক্সের ২২তম জন্মদিনের শুভেচ্ছা!

দেখতে দেখতে চলে গেল দুই দশকেরও বেশি, টরভাল্ডসের শখের অপারেটিং সিস্টেম কার্নেল এখন চলছে নিকের স্মার্ট জুতো থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার, কৃত্রিম উপগ্রহ – সবই চলছে লিনাক্স কার্নেলের ওপর। মোবাইল মার্কেটের কথাও বাদ দিই কি করে? অ্যান্ড্রয়েড, সেইলফিশ, ফায়ারফক্স ওএসের মত মোবাইল ওএসগুলোও তো আবার লিনাক্স ভিত্তিক। সার্ভার মার্কেটের কথা না হয় বাদই দিলাম ভাই! শুধু ডেস্কটপ বাদে সব জায়গাতেই দেখি লিনাক্সের রাজত্ব!

শুভ জন্মদিন লিনাক্স কার্নেল, তোমার যাত্রা শুভ হোক!