← blog

"প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার উদ্দেশ্য কোনওদিনই ছিল না" – পিএইচপির জনক

পিএইচপি কেন আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরির মধ্যেও পড়ে না, তা সংক্রান্ত আর্টিকেল সামান্য কষ্ট করে গুগল করলেই পাইকারী হারে পাওয়া যাবে। কিন্তু, এত যুক্তিতর্কের পরেও অনেকে ঠিক মেনে নিতে পারেন না বা স্বীকার করতে চান না যে, পিএইচপি আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। কিন্তু, পিএইচপি ভাষার জনক Rasmus Lerdorf যখন একাধিক জায়গায়তেই নিজেকে নন-প্রোগ্রামার বলে স্বীকার করে বক্তব্য দিয়েছেন, তখন যুক্তিগুলো অস্বীকার করা কঠিন না?

I actually hate programming, but I love solving problems.

অনুবাদ: আমি আসলে প্রোগ্রামিং ঘৃণা করি, কিন্তু প্রবলেম সলভিং ভালোবাসি! [উৎস]

I really don’t like programming. I built this tool to program less so that I could just reuse code.

অনুবাদ: আমি আসলেই প্রোগ্রামিং পছন্দ করি না। আমি এই টুলটি (পিএইচপি) তৈরি করেছি যাতে কম প্রোগ্রামিং করে শুধু কোড রিইউজ (একই কোড বারবার ব্যবহার) করতে । [উৎস]

There are people who actually like programming. I don’t understand why they like programming.

অনুবাদ: এমন মানুষ আছেন যারা আসলে প্রোগ্রামিং পছন্দ করেন। আমি বুঝি না তারা কেন প্রোগ্রামিং পছন্দ করেন। [উৎস]

I’m not a real programmer. I throw together things until it works then I move on. The real programmers will say “Yeah it works but you’re leaking memory everywhere. Perhaps we should fix that.” I’ll just restart Apache every 10 requests.

অনুবাদ: আমি আসল প্রোগ্রামার নই। কোন জিনিস কাজ করার আগ পর্যন্ত গুতোগুতি করি, এবং কাজ শুরু করলে এগিয়ে যাই। আসল প্রোগ্রামাররা বলবে, “হুম, এটা কাজ করে, কিন্তু তোমার মেমরি তো সব জায়গায় লিক করছে। হয়তো আমাদের ওটা ঠিক করা উচিৎ।” আমি শুধু প্রতি ১০টা রিকোয়েস্ট পর পর এপাচি রিস্টার্ট দেবো। [উৎস]

এরপর অবশ্য একটি ট্যুইটে তিনি বলেন,

I do care about memory leaks but I still don’t find programming enjoyable.

অনুবাদ: আমি মেমরি লিক নিয়ে চিন্তা করি কিন্তু তবুও আমি প্রোগ্রামিং আনন্দময় মনে করি না। [উৎস]

I don’t know how to stop it, there was never any intent to write a programming language […] I have absolutely no idea how to write a programming language, I just kept adding the next logical step on the way.

অনুবাদ: আমি জানি না কিভাবে এটা বন্ধ করবো, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার উদ্দেশ্য কোনওদিনই ছিল না […] কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হয় সে সম্পর্কে আমার কোন ধারণাই নেই, আমি শুধু চলার পথে পরবর্তী যৌক্তিক ধাপগুলো যোগ করে গিয়েছি। [উৎস]

I’ve never thought of PHP as more than a simple tool to solve problems.

অনুবাদ: আমি কখনোই পিএইচপিকে প্রবলেম সলভ করার সহজ একটি টুলের বাইরে কোন কিছু হিসেবে চিন্তা করিনি। [উৎস]

We have things like protected properties. We have abstract methods. We have all this stuff that your computer science teacher told you you should be using. I don’t care about this crap at all.

অনুবাদ: আমাদের প্রোটেক্টেড প্রোপার্টির মত জিনিস রয়েছে। আমাদের অ্যাবস্ট্র্যাক্ট মেথড রয়েছে। আমাদের এত্তসব জিনিস রয়েছে যা আপনার কম্পিউটার সায়েন্স টিচার বলেছেন ব্যবহার করতে। আমি এইসব জঞ্জাল নিয়ে একদমই মাথা ঘামাই না।

মূল তথ্যের উৎস Wikiquote এবং বিশেষ ধন্যবাদ Manifar Khan কে, এই উদ্ধৃতিগুলোকে বের করার জন্য!