Bing এর ওয়ালপেপার স্বয়ংক্রিয়ভাবে আপনার ডেস্কটপে সেট করুন
মাইক্রোসফট কর্পোরেশনের সার্চ ইঞ্জিন, বিংয়ের প্রথম পেজে প্রতিদিন সুন্দর ওয়ালপেপার দিয়ে থাকে। এই ওয়ালপেপার গুলো যদি আপনি স্বয়ংক্রিয়ভাবেই প্রতিদিন আপনার ডেস্কটপে সেট করতে চান, তবে একটি স্ক্রিপ্টের সাহায্যে তা করতে পারবেন। এজন্য দরকার হবে পিএইচপি এর কমান্ডলাইন সংস্করণটি।
১। প্রথমে php5-cli প্যাকেজটি ডাউনলোড করুন।
sudo apt-get install php5-cli
২। আপনার Home Folder এ যান, সেখানে bing.php নামের একটি নতুন ফাইল তৈরি করুন। ফাইলটিতে নিচের কোড কপি করে সেভ করুন।
৩। এবার ইউনিটি লঞ্চার থেকে Startup Applications ওপেন করুন। উইন্ডোটি থেকে Add বাটনে ক্লিক করুন এবং চিত্রের সঙ্গে মিলিয়ে টেক্সটবক্সগুলো পূরণ করুন।
৪। এবার আপনার কম্পিউটার রিবুট করুন অথবা লগ আউট করে লগইন করুন।
এখন থেকে প্রত্যেকবার লগইন করার সময় আপনার ওয়ালপেপার আপডেট হবে Bing এর সঙ্গে। [পোস্টটি লেখার জন্য অমি আজাদ এবং সিদ্ধার্থ প্রকাশ সিংহের প্রতি কৃতজ্ঞ। সিদ্ধার্থের লেখা গ্নোমের স্ক্রিপ্টটি পরিবর্তনের পর তা ইউনিটিতে কাজ করছে।]